শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কেসিসিতে আলোচনা ও দোয়া মাহফিল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) সকালে নগর ভবনের নিচতলায় মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান রাব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে মানবজাতির জন্য রহমত ও আদর্শ হিসেবে পাঠিয়েছেন। তিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। মহানবীর (স.) দেখানো আদর্শ অনুসরণ করতে পারলে তা সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।

তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের কোরআন শিক্ষার পাশাপাশি মহানবী (স.)-এর আদর্শে গড়ে তোলার আহ্বান জানান। পরে তিনি ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ এবং ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া।

স্বাগত বক্তব্য দেন খুলনা আলিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মুফতি মাওলানা মুশফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী (স.)-এর জন্ম ও ওফাত সমগ্র মানবসভ্যতার জন্য স্মরণীয়। তাঁর জন্মের মধ্য দিয়ে মানবসভ্যতার বিকাশে যে নবজাগরণের সূচনা হয়েছিল, তা আজও অব্যাহত রয়েছে। মহানবী (স.)-এর শিক্ষা ও প্রদর্শিত পথে এগিয়ে মানবজাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানসহ কেসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

গাইবান্ধায় ত্রাণ ও পুনর্বাসন সংস্থায় হামলার প্রতিবাদে মানববন্ধন

এ ছাড়া কেসিসির সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, মাজেদা খাতুন, রোকেয়া ফারুক, সমাজসেবক অধ্যাপক তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, শেখ আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, নিজামুর রহমান লালু, অ্যাডভোকেট গোলাম মওলা, আনোয়ার হোসেন ও ইউসুফ হারুন মজনুসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া কেসিসি পরিচালিত মক্তবগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাসেমী।

ভোরের আকাশ/সু.পা

ঈদে মিলাদুন্নবী

শেয়ার করুন: