শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাইবান্ধায় ত্রাণ ও পুনর্বাসন সংস্থায় হামলার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ত্রাণ ও পুনর্বাসন সংস্থায় হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব দিদারুল সালাম মামুন, হারুনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিটিপিএসের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন

নড়াগাতীতে দি পাটনা একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আয়োজকরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে একটি চক্র অতর্কিতভাবে সেখানে হামলা ও ভাঙচুর চালায়। একই সঙ্গে প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করার অভিযোগও করা হয়। এ ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলা ও ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। একই সঙ্গে অভিযুক্তদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মামুন ও হারুনের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন: