শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ইনসানিয়াতের দর্শনের আলোকে বৈষম্যহীন মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারে ৪৮টি প্রতিশ্রুতি ঘোষণা করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিশ্রুতি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের প্রার্থী শেখ হানিফ।

ইশতেহার ঘোষণাকালে শেখ হানিফ বলেন, ‘ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির মূল দর্শন হলো মানুষকে মানুষ হিসেবে দেখা; ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো বিভাজন নয়। মানবতার রাজনীতি ছাড়া পৃথিবীর সব রাজনীতি শেষ পর্যন্ত একক গোষ্ঠীবাদ ও স্বৈরশাসনের দিকে ধাবিত হয়, যা মানবজীবন ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে।’

ঘোষিত ইশতেহারে শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি, মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সব নাগরিকের সমান নিরাপত্তা ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়।

শেখ হানিফ বলেন, ‘ধর্মের নামে সাম্প্রদায়িক হিংস্র রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠীকেন্দ্রিক শাসন। উভয়ই মানবতার জন্য ক্ষতিকর। ইনসানিয়াত বিপ্লব এসব চরমপন্থার বাইরে দাঁড়িয়ে সর্বজনীন মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। মানবতার রাষ্ট্রে প্রত্যেক মানুষ তার নিজ নিজ বিশ্বাস, মতাদর্শ ও জীবনধারা নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারবে এবং রাষ্ট্র হবে সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষার নিশ্চয়তা।’

মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় জেলা সদস্য সচিব মাঈনউদ্দিন টিটুর সঞ্চালনায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির উপদেষ্টা আহমদ শাহ মোর্শেদ।

এসময় ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী ৬টি আসনের আপেল প্রতীকের প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জেলা যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সদস্য সচিব মো. মাঈন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের আখাউড়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক অ্যাড. রফি উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫   (নবীনগর) আসনের জেলা যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আশরাফুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জেলা যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আসন্ন নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকে ভোট প্রার্থনা করে র‌্যালি বের করে।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ভোরের আকাশ/এসএইচ
 

ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: