শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর আত্রাই উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি  মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে হলে সবার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

এ সময় তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও তৎপর ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। ​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. মোহাইমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ প্রমুখ। ​

আরও পড়ুন

সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, তোফাজ্জল হোসেন খাঁন তোফা, মামনুর রশিদ, আফজাল হোসেন,  স্থানীয় সাংবাদিকবৃন্দ। ​

সভায় বক্তারা উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন দিনগুলোতে মাদক নির্মূল, ইভটিজিং রোধ ও বাজার মনিটরিং জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: