সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তালহা রাব্বীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তালহা রাব্বী ফিরোজ তালুকদারের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/সু.পা