শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যঝুঁকিতে শিশু-কিশোররা

সাতকানিয়ায় ভোক্তা অধিকারের অভিযান, দুই লাখ টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি

প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় শিশুদের জন্য তৈরি করা মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের অভিযোগে ‘রফিক চানাচুর’ নামের একটি অবৈধ খাদ্য উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে গিয়ে দেখা যায়—কারখানার ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অপরিষ্কার কাঁচামাল, খোলা অবস্থায় সংরক্ষিত মসলা, পুরোনো তেলে ভাজা চানাচুর ও চিপস। শ্রমিকরা বেশিরভাগই মুখে মাস্ক ও হাতে গ্লাভস ছাড়া কাজ করছেন। উৎপাদিত পণ্যের প্যাকেটেও কোনো মান নিয়ন্ত্রণের সীল বা সরকারি অনুমোদনের তথ্য নেই।

কারখানাটিতে স্বাস্থ্যসম্মত উৎপাদন ব্যবস্থা, মান যাচাই, লাইসেন্স, সঠিক সংরক্ষণ ব্যাবস্থা—কোনোটিই পাওয়া যায়নি।

শিশুদের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি স্থানীয়রা অভিযোগ করেন, এই কারখানার পণ্যগুলো এলাকার হাট-বাজার ও স্কুল–মাদরাসা গেইটের দোকানগুলোতে ব্যাপকভাবে বিক্রি হয়। নিম্নমানের উপকরণ ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাবার শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

২ লাখ টাকা জরিমানা অভিযান পরিচালনাকালে এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে উৎপাদন পরিবেশ নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়।

ভোরের আকাশ/মো.আ.


 

ভোক্তা অধিদপ্তরের অভিযানচট্টগ্রাম

শেয়ার করুন: