শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জিয়াউর রহমানের আগমন দিবস উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ১৯৮১ সালের ২১ মে পিরোজপুর আগমন দিবস উপলক্ষে দোয়া, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে সদর উপজেলার চলিশা এলাকায় জেলা পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

৫নং টোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈনুল হাসান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, কৃষি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ১৯৮১ সালের ২১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলিশা এলাকায় খাল খনন কার্যক্রমে অংশ নিতে পিরোজপুরে এসেছিলেন। তিনি নিজ হাতে কাজ করে গেছেন। সেই খাল আজও বহমান রয়েছে। তাঁর আদর্শকে সামনে রেখে জেলা পরিষদের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি। তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ লাগানোর এ উদ্যোগ চলমান থাকবে।

আরও পড়ুন

নওগাঁয় ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল উদ্ধার, গ্রেপ্তার ১

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।

এ সময় বৃক্ষরোপণ কার্যক্রমেও অংশ নেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।


ভোরের আকাশ/ইউএম

দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি

শেয়ার করুন: