খুলনায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন

প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের মেগা কর্মসূচির আওতায় আষাঢ়ের প্রারম্ভে ৩ এপিবিএন, শিরোমণি, খুলনার প্রাঙ্গণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহ অধিনায়ক পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ সুপার আলী নওয়াজসহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ।
এ কর্মসূচির আওতায় সোমবার (১৫ জুন) ৫০০টি ফলজ, বনজ, ভেষজ ও বিভিন্ন প্রকার ফুলের গাছ রোপণ করা হয়। এসব গাছের মধ্যে রয়েছে আম, জাম, লিচু, পেপে, বিলম্ব, বিলাতি গাব, চালতা, ডালিম, নারিকেল, আতা, কাঠাল, জাম্বুরা, আমড়া, কাঠবাদাম, শরিফা, পেয়ারা, মালবেরি, কদবেল, কামরাঙ্গা, জাপানি লতা, বহেরা, হরিতকী, তেজপাতা, দারুচিনি, অর্জুন, সোনালু সহ ৪১ প্রজাতির গাছ।
এছাড়াও প্রাঙ্গনকে সৌন্দর্যমন্ডিত, নয়নাভিরাম ও পুষ্পসুশোভিত করে কর্মক্ষেত্রকে আরো প্রাণচাঞ্চল্য করে গড়ে তুলতে রোপন করা হয়েছে শিউলি, কৃষ্ণচূড়া, অর্কিড, গ্লাডিওলাস, চন্দ্রপ্রভা, রঙ্গন, বেলী, হাসনাহেনা, পাতাবাহার, লালবাহার, চেরিফুল, জবা, গোলাপসহ বিভিন্ন ধরণের ফুল গাছ।
এ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে এবং ১০০১ টি বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে মাননীয় অধিনায়ক মহোদয় বর্তমান বিশ্বকে পরবর্তী প্রজন্মের নিকট বাসযোগ্য ধরিত্রী হিসাবে গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।#
ভোরের আকাশ/ইউএম