বরিশালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, সিটি প্রশাসকের শোক

বরিশালের ফজিলাতুন্নেসা মহিলা মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা কাজী মামুনুর রশিদ খান ইউসুফীর বোন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
উনার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে বরিশাল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর পরই গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক। এ ছাড়া স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসুল্লি ও সর্বস্তরের জনগণ এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।
এক আনুষ্ঠানিক শোকবার্তায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, "এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা একজন গুণী মানুষকে হারালাম। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন।"
প্রশাসক মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং সকলকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।
ভোরের আকাশ/ এনউব