শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে এক জনকে ৮ বছরের জেল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালত এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।

সোমবার ( ১৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইবূনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। সেই তাকে ২০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত, এই টাকা ভুক্তভোগী পাবেন। দোষী সাব্যস্ত ব্যক্তি হলেন- জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. সাহিদুর (৪২)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. সাংবাদিকদের জানায়, ভুক্তভোগীর স্বামী কাজের জন্য বাইরে থাকায় সহিদুর তার এক আত্মীয় এবং তাকে বিভিন্ন সময় হয়রানি করত। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর রাতে শাহিদুর তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে সে তাকে আহত করে পালিয়ে যায়। ট্রাইব্যুনালে মামলা দায়েরের পর পুলিশ শাহিদুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম, রাষ্ট্রপক্ষের ৫ জন সাক্ষী, ডাক্তারি প্রতিবেদন এবং প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনার পর শাহিদুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(৪) (গ) ধারায় দোষী সাব্যস্ত করে তার অনুপস্থিতিতে ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান এবং তাকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে । জরিমানার টাকা ভুক্তভোগী পাবেন এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. তিনি মামলার শুনানি করেন এবং আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট মোঃ তাইজুল ইসলাম
তাজুল ও তাকে সহযোগীতা করেন এ্যাডভোকেট মোঃ মোতাকাব্বির হোসেন।

ভোরের আকাশ/এসএইচ

জামালপুর

শেয়ার করুন: