শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় জেলা কারাগারে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চুয়াডাঙ্গা জেলা কারাগারে আটক আসামি মিলন হোসেন (৪০) নামে এক হাজতি মারা গেছে। তার মৃত্যুতে পরিবার নেমে এসেছে শোকের ছায়া। সে দুই সন্তানের জনক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে রিপনকে সদর হাসপালে ভর্তি করে জেল পুলিশ। হাসপালালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টা ৪৫ মিমিটে সে মারা যায়।

নিহত মিলন হেসেন জেলার দামুড়হুদা উপজেলার  চিৎলা গ্রামের বিল্লাল মালিথার ছেলে।

নিহতের পিতা বিল্লাল হোসেন জানান, গত ২৮ আগস্ট সকাল ১০ টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত  মামলায় আমার ছেলে গত ৪ সেপ্টেম্বর  আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে আটক রাখার আদেশ দেন। সেই থেকে আমার ছেলে জেলা কারাগারে আটক ছিলো। 

তিনি আরো জানান, আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে জেল পুলিশ মোবাইল ফোনের মাধ্যমে জানায় আমার ছেলে অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আপনারা আসুন।

সংবাদ পেয়ে আমরা ভোর ৫ টার দিকে হাসপাতালে পৌঁছে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পায়। 

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মোঃ ফকর উদ্দিন জানান, সোমবার রাত ৩ টার দিকে হাজতি মিলন হোসেন শ্বাস কষ্টে আক্রান্ত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টা ৪৫ মিনিটে হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক নাসিমুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, চিকিৎসাধীন অবস্থায় মিলন নামে এক হাজতির মৃত্যু হয়েছে৷ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাবে। তবে, প্রথমিকভাব ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

চুয়াডাঙ্গায়হাজতির মৃত্যুপুলিশ

শেয়ার করুন: