শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলাপাড়া হাসপাতালে বিএনপির উন্নত মানের খাবার বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক ভর্তি রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী সাইফুল ইসলাম মিথুনের সহযোগিতায় এসব খাবার বিতরন করে উপজেলা মহিলা দল ও শ্রমিক দল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক সোয়েবুর রহমান। এান বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার, সদস্য মনি বেগম। হাসপাতালে ভর্তি রোগীরা খাবার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

কলাপাড়া পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক সোয়েবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সাম্য ও মানবতার বিএনপি’ গড়ার লক্ষে এসব খাবার বিতরণ করা হয়েছে। এর আগে আমরা পৌর শহরের অসহায় হত দরিদ্র মানুষের মাঝে আম এবং কাঁঠাল বিতরন করেছি। আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কলাপাড়া মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার লিলি বলেন, হাসপাতালে অনেক অসহায় রোগী আছে যারা ভালো খাবার কিনে খেতে পারেনা। এসব মানুষের কথা চিন্তা করে এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে আমরা সাধারণ রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন করেছি। আমাদের ধারাবাহিক ভাবে এ কার্যক্রম চলবে।

ভোরের আকাশ/আজাসা

কলাপাড়াবিএনপি

শেয়ার করুন: