শ্রীপুরে ট্রান্সজেন্ডার সোনালীর আত্মহত্যা

গাজীপুরের শ্রীপুরে পেমিকের সাথে অভিমান করে ট্রান্সজেন্ডার মোবাশ্বির ওরফে সোনালী (২৮) ঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
ঘটনা ঘটেছে বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বহেরারচালা গ্রামের মনির হোসেনের বাড়ীতে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত মোবাশ্বির ওরফে সোনালী (২৮) ময়মনসিংহের তারাকান্দা থানার নগুয়া গ্রামের আলা উদ্দিনের সন্তান।
নিহতের গুরু মা নুপুর জানান, আমার শিষ্য বিন্দুর শিষ্য ছিলো সোনালী। সে শ্রীপুরের বহেড়ার চালায় ভাড়া থাকতো। অপর সুমন উরফে তাসমিয়ার সাথে সোনালীর এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো। গতকাল মঙ্গলবার তাদের মধ্যে ঝগড়া হয়।
প্রেমিকের সাথে অভিমান করে বুধবার দুপুরে সোনালী ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবরপেয়ে আমি ও তার গুরু মা বিন্দু ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সোনালীর ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দেই। শ্রীপুর থানা পুলিশ সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করে।
আমরা নিহতের স্বজনদের সাথে যোগােেযাগ করেছি। তারা লাশ নিবেনা বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। আইনী প্রক্রিয়া শেষে আমরাই তার লাশের দাফন করবো।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছামিউল হক বলেন, খবরপেয়ে ঘটনাস্থল থেকে ওই ট্রান্সজেন্ডার সোনালীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
ভোরের আকাশ/রই