শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় চাল নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নারী মেম্বারের লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ইউনিয়নের ৩ জন নারী সদস্য (মেম্বার) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে রোববার (১৫ মার্চ) চেয়ারম্যানকে ইউএনও কার্যালয়ে তলব করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) লিখিত অভিযোগটি দাখিল করেন বীরগাঁও ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রওশনা বেগম, জোহরা খাতুন ও ফাতেমা বেগম।

অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দরিদ্র, ভূমিহীন, দিনমজুর ও অসহায় পরিবারের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু বীরগাঁও ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, চেয়ারম্যান আনোয়ার হোসেন তার পছন্দের লোকজনের মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করছেন। এতে সংশ্লিষ্ট নারী সদস্যরা নিজ নিজ এলাকার ভোটারদের কাছে নাজেহাল হতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী ৩ নারী সদস্য গণমাধ্যমে জানান, চেয়ারম্যান শুরু থেকেই ভিজিএফ কার্ড বিতরণের ক্ষেত্রে স্বেচ্ছাচারী আচরণ করে আসছেন। আমাদের কাউকে কোনো তথ্য না দিয়ে তিনি তার পছন্দের লোকজনের মধ্যে কার্ড বিতরণ করছেন। তাই বাধ্য হয়ে আমরা ইউএনও স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

তবে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, 'প্রথমে আমাদের জানানো হয়েছিল প্রায় ২ হাজার ভিজিএফ কার্ড পাওয়া যাবে। কিন্তু শেষ পর্যন্ত হাতে এসেছে মাত্র ২০৮টি কার্ড। এতে প্রতি ওয়ার্ডের পুরুষ মেম্বারদের চাহিদা অনুযায়ী কার্ড দেওয়া সম্ভব হয়নি, সেখানে মহিলা মেম্বারদের দেওয়ার সুযোগ কোথায়? তাছাড়া রাজনৈতিক তদবিরেও কিছু কার্ড দিতে হয়।'

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ভোরের আকাশকে বলেন, 'বিষয়টি তদন্ত করে দেখার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) নির্দেশ দেওয়া হয়েছে। আগামী রোববার (১৫ মার্চ) চেয়ারম্যানকে তলব করা হয়েছে। সংশ্লিষ্ট সবার বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: