শিরোনাম
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরে

এলপিজি গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে : জেলা প্রশাসক

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা  যথাযথভাবে প্রদর্শন না করা এবং কোথাও কোথাও অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রয়ের অভিযোগ পরিলক্ষিত হচ্ছে। 

যা ভোক্তা অধিকার পরিপন্থী এবং বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮ মোতাবেক দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা দন্ডনীয় অপরাধ।

ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষণ, মূল্য বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল এলপিজি ফিলিং স্টেশন বা ডিলার পর্যায়ে বিক্রয় কেন্দ্রকে নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত হালনাগাদ এলপিজি মূল তালিকা প্রতিষ্ঠানের প্রবেশমুখসহ গ্রাহকদের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে সুস্পষ্টভাবে টানিয়ে রাখতে হবে। 

মূল্য তালিকায় প্রতিটি সিলিন্ডারের ধারণক্ষমতা অনুযায়ী নির্ধারিত মূল্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত আদায় করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে।

ভোক্তাদের নিকট থেকে অভিযোগ প্রাপ্ত হলে বা বাজার তদারকিকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লিখিত নির্দেশনাবলী অবিলম্বে কার্যকরপূর্বক যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন

ফরিদপুর পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে স্বাক্ষরিত এক পত্রে এসকল তথ্য জানানো হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 

জেলা প্রশাসক (ডিসি)খুলনা

শেয়ার করুন: