শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুর পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৬, ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ফরিদপুর পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ।

ফরিদপুর পৌরসভার ‌ পৌরনির্বাহী কর্মকর্তা ‌ তানজলুর রহমান এর সঞ্চালনায় ‌ এ সময় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকি, উপসহকারী প্রকৌশলী শিমুল দাস, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, তানভীর চৌধুরী রুবেল, সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনাল এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।

সভায় বক্তারা বলেন, ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে প্রায় ৫ লাখ ৯৭ হাজার ৬০২ জন নাগরিক বসবাস করেন। ২০৩০ সালের মধ্যে ফরিদপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ক্লিন সিটিতে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে।

বক্তারা জানান, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে। ফরিদপুর-৩ আসনের এমপির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পৌর এলাকার সৌন্দর্যবর্ধন, যানজট নিয়ন্ত্রণ, আইল্যান্ডে সবুজায়ন, ছাদ বাগান সম্প্রসারণ, সুপ্রশস্ত রাস্তা নির্মাণ এবং শহরে সোলার লাইট স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন আইল্যান্ডে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণের কথাও জানানো হয়।

বক্তারা আরও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং জনগণের দোরগোড়ায় সঠিক নাগরিক সেবা পৌঁছে দিতে হবে। নাগরিকরা যাতে সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর পৌরসভার ‌হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) শরিফুল হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ‌ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী লাইজিং হোসেন রাজু, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ আশরাফ (পানি ও পয়ঃনিষ্কাশন), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এস এম রফিকুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

নড়াইল জেলা পরিষদের উদ্যোগে চেক বিতরণ

এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন ফরিদপুর পৌরসভার কর্মকর্তারা।

ভোরের আকাশ/ র.ই


 

মতবিনিময় সভানায়াব ইবনে ইউসুফ

শেয়ার করুন: