শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

সালথায় যুবদল নেতা হাসান আশরাফকে আটঘরবাসীর গণসংবর্ধনা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা দিয়েছেন আটঘর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলামের পক্ষেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে কামরুল ইসলাম উপস্থিত না থাকায় তাঁর পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, ফরিদ হোসেন ও হাবিবুর রহমান (হাবি)। পরে তাঁরা ক্রেস্টটি কামরুল ইসলামের হাতে তুলে দেন।

আটঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন।

এতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ভুট্টু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, ফরিদ হোসেন, হাবিবুর রহমান (হাবি), খোকন মাতুব্বর, রাসেল শেখ, সদস্য আখের আলী, মাসুদ হোসেন, শিমুল মিয়া, রিপন মাতুব্বর এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন লিঠুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসান আশরাফের নেতৃত্বে উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

সংবর্ধনার জবাবে হাসান আশরাফ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা ও দেশ গঠনের পরিকল্পনাকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে হবে। তাঁর নির্দেশনা অনুসরণ করে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের প্রশংসা করেন তিনি। তাঁর দিকনির্দেশনায় সালথা-নগরকান্দায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন।

আরও পড়ুন

বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী

হাসান আশরাফ আরও বলেন, আটঘর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সম্মান তাঁকে অনুপ্রাণিত করেছে। এ সংবর্ধনা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।

স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: