শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এক মাসেই হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২৩ মে ২০২৫, ৪:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এক মাসেই হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩
এক মাসেই হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার চাঞ্চল্যকর কবরের পাশে হাত-পা বাঁধা মহিলার লাশ উদ্ধারের ঘটনায় র‍্যাব -১৩ অভিযান চালিয়ে প্রধান আসামী তাজমুল হককে গ্রেফতার করেছে।

বুধবার (২১ মে) বিকেলে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস টিম পঞ্চগড় সদর উপজেলার হালুয়াপাড়া এলাকা হতে প্রধান আসামী তাজমুল হককে (৩৩) গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত তাজমুল উপজেলার দুওসুও ইউপির সনগাঁও চৌধুরিপাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, মৃত খাইরুন নাহার (২৬) এর সাথে প্রধান আসামি তাজমুল হক (৩৩) এর আনুমানিক ৮ বছর পূর্বে ইসলামী শরীয়া মোতাবেক বিবাহ হয়। খাইরুন নাহারের কোন সন্তান না হওয়ার কারণে আসামীগণ (পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন) বিভিন্নভাবে তাজমুলকে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পরামর্শ দিতে থাকেন।

যার ফলে তাজমুল ও খাইরুনের মধ্যে মানসিক এবং পারিবারিক কলহের সৃষ্টি হয়। উক্ত ঘটনার জের ধরে গত ২১ এপ্রিল সকাল ৮ টায় বালিয়াডাঙ্গী থানাধীন দুওসুও সনগাঁও গ্রামস্থ তাজমুলের বসতবাড়ির ২০০ গজ দক্ষিণে বাঁশঝাড়ের মধ্যে আসামীর পিতার কবরের পাশে খাইরুনের মৃতদেহ উদ্ধার করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে খাইরুনের পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায় ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং ১৫।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার পলাতক প্রধান আসামীকে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর চৌকস আভিযানিক দল গতকাল বুধবার (২১ মে) বিকাল ৫ টা ১০ মিনিটে পঞ্চগড় জেলার সদর থানাধীন হালুয়াপাড়া এলাকা হতে প্রধান আসামী তাজমুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়।

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

ভোরের আকাশ/জাআ

ঠাকুরগাঁও

শেয়ার করুন: