শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারী জেলা পুলিশে যুক্ত হচ্ছে আধুনিক ‘সাইবার সেল’

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ডিজিটাল অপরাধ প্রতিরোধ, অনলাইন প্রতারণা দমন এবং প্রযুক্তিনির্ভর নিরাপত্তা নিশ্চিত করতে নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে চালু হতে যাচ্ছে অত্যাধুনিক ‘সাইবার সেল, জেলা পুলিশ নীলফামারী’।

জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের উদ্যোগে গঠিত এ ইউনিট জেলার আইন শৃঙ্খলা রক্ষায় প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমান সময়ে অনলাইন জালিয়াতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অপরাধ, মোবাইল ব্যাংকিং প্রতারণা, সাইবার হয়রানি, পরিচয় চুরি ও ডিজিটাল ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা বেড়ে যাওয়ায় এসব অপরাধ মোকাবিলায় বিশেষায়িত এই সাইবার সেল সরাসরি প্রযুক্তিগত ও আইনগত সহায়তা প্রদান করবে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন এ ইউনিটের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও সহজে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে উন্নত ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করা হবে। পাশাপাশি জটিল ও ক্লু-লেস মামলার তদন্তে ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, কল ডিটেইলস, সাইবার ট্র্যাকিং এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি তৈরি, আইডি হ্যাকিং, ব্যক্তিগত ছবি বিকৃত করে প্রচার, অনলাইন ব্ল্যাকমেইলিং এবং নারীদের বিরুদ্ধে সাইবার সহিংসতার ঘটনায় ভুক্তভোগীদের তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে। বিশেষ করে নারী ও শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।

মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন আর্থিক লেনদেন প্ল্যাটফর্মে সংঘটিত প্রতারণা, অনলাইন জুয়া, ফিশিং এবং সাইবার জালিয়াতির ঘটনায় দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার, ধর্মীয় উস্কানি, সামাজিক অস্থিরতা সৃষ্টি কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপরাধ সংঘটনের চেষ্টা প্রতিরোধে সাইবার সেল ২৪ ঘণ্টা নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।

সংশ্লিষ্টদের মতে, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের সমন্বয়ে পরিচালিত এ সাইবার সেল নীলফামারী বাসীর জন্য একটি নির্ভরযোগ্য সেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধ তদন্তের গতি বৃদ্ধি এবং নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে জেলা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রযুক্তিনির্ভর, সেবামুখী ও আধুনিক পুলিশিং ব্যবস্থার অংশ হিসেবে নীলফামারী জেলা পুলিশের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন জেলার সচেতন মহল।

ভোরের আকাশ/ র.ই


 

সাইবার অপরাধমো. ফরহাদ হোসেন খান

শেয়ার করুন: