ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ আটক

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিকর্তৃক মালিকবিহীন অবস্থায় ৪৩হাজার২০০শত টাকা মূল্যমানের বাংলাদশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২শত৮৮ টি বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ৪৩ হাজার ২০০ শত টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে বলে ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার সাংবাদিকদের জানান।
ভোরের আকাশ/ র.ই