শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার যুবক স্বপন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর ফেরা হলো না ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যুবক স্বপন মিয়ার। 

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক দশক আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান স্বপন। সৌদি আরব এর রিয়াদে একটি ইলেকট্রিক কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। শনিবার সৌদি সময় দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে তাঁকে বহনকারী গাড়ির সঙ্গে বিপরীতমুখী একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত স্বপনের চাচাতো ভাই মো. আনিসুর রহমান বলেন, 'স্বপন খুবই আন্তরিক ও পরিশ্রমী মানুষ ছিল। পরিবারের সবার জন্য নিরলসভাবে কাজ করত। এবারের ঈদে তাঁর দেশে আসার কথা ছিল। এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।'

পরিবার সূত্রে জানা যায়, স্বপনের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবার। স্বপনের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। 

ঈদের আনন্দের পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নুরপুর গ্রামে নেমে এসেছে শোকের মাতম।

ভোরের আকাশ/ র.ই
 

সড়ক দুর্ঘটনায় নিহতমো. আনিসুর রহমান

শেয়ার করুন: