শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে হত্যার হুমকির পরদিন গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বামী ও ভাসুরের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগের একদিন পর শিল্পী আক্তার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী শাহ নবী মিয়াকে আটক করেছে পুলিশ।

২৯ আগস্ট ভোরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের বাড়ি থেকে শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে টাকা-পয়সার জন্য তাকে নির্যাতন করা হতো। মৃত্যুর আগের রাতে স্বামী ও ভাসুর তাকে হত্যার হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন স্বজনরা।

এ ঘটনায় ২ সেপ্টেম্বর নিহতের বাবা ইব্রাহিম মিয়া বাদী হয়ে শাহ নবী মিয়ার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলা করেন।

আরও পড়ুন

রংপুরে শিশুদের জন্য জীবনদক্ষতা বিষয়ক কর্মশালা

পরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দরিয়াদৌলত ইউনিয়নের কান্দুশাহ মাজার এলাকা থেকে স্থানীয়রা শাহ নবী মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বাঞ্ছারামপুর থানার ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, নিহতের বাবার এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা হয়েছে। মামলার আসামি শাহ নবী মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে দিয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: