শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারী সরকারি কলেজে নবাগতদের বরণ

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৮০০ নবাগত শিক্ষার্থীকে রজনীগন্ধার স্টিক ও গোলাপের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য তুহিনের স্ত্রী তামান্না ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শায়লা পারভীন। এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক আলতাফ হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, সদস্যসচিব রাইসুল ইসলাম রানা ও নবাগত শিক্ষার্থী দীপ্ত রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নীলফামারী থেকেই দেশসেরা, এমনকি বিশ্বসেরা হয়ে ওঠা সম্ভব।’ তিনি বলেন, দেশের অনেক মানুষ বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে কাজ করছেন। সঠিক শিক্ষা ও মেধার বিকাশের মাধ্যমে নীলফামারীর শিক্ষার্থীরাও নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারে।

নীলফামারী সরকারি কলেজের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে সাবেক এমপি তুহিন বলেন, ‘গত ১৭ বছরে এই কলেজের কেন উন্নয়ন হলো না? এই আসনে এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন। এমপি-মন্ত্রীদের কাজই হলো এলাকার উন্নয়ন করা। কিন্তু তারা কেন করেননি?’

তিনি কলেজে ছাত্রাবাস ও একাডেমিক ভবন নির্মাণ, কয়েকটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।

আরও পড়ুন

খাগড়াছড়িতে নজরুল বর্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম উপস্থিত ছিলেন।

এর আগে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কলেজের স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন এবং ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: