শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুর  প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে  একটি শিশু মারা গেছে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়,  উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাঠি গ্রামের টিপু শেখের চার বছরের শিশু পুত্র আয়ান  বাড়ির পাশে থাকা ডোবার  পানিতে পড়ে মারা গেছে। 

এ ব্যাপারে আয়ানের চাচা মহিদুল ইসলাম জানান, আয়ানের বাবা-মা আয়ানের জন্মের ৩ মাস পর তাকে তার নানা উপজেলার আসপদ্দি গ্রামের জাকির হোসেনের বাড়িতে রেখে ঢাকার গাজীপুরের গার্মেন্টসে চাকরি করতে যান। আয়ান সেই থেকেই নানা নানীর কাছে বড় হতে থাকে। আয়ানের নানা একজন রিক্সা গ্যারেজের মিস্ত্রি।

শনিবার (২৪  জানুয়ারি )  কাজের উদ্দেশ্যে গ্যারেজে চলে যান। আয়ান তখন নারীর কাছেই ছিল। দুপুরে নানী রান্নাবান্নার কাজে যখন ব্যস্ত ঠিক তখন শিশু আয়ান ঘর থেকে বের হয়ে সবার অজান্তে বাড়ির পাশে ডোবায় পরে যায়। তার নানী ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

এ সময় বাড়ি ও এলাকার লোকজন বিষয়টি জানালে তারা সকলে মিলে খুঁজতে খুঁজতে ঘরের পাশে থাকা একটি ডোবার পানিতে পড়ে থাকতে দেখতে পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার ছেলেটিকে মৃত্যু বলে ঘোষণা করেন।

 এ ব্যাপারে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত কর্মকার বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা গেছে।

ভোরের আকাশ/মো.আ.

 


 

পিরোজপুর

শেয়ার করুন: