পিরোজপুরে জিয়ানগর উপজেলার নাম পুনর্বহালে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার নাম পুনঃরায় পরিবর্তন করে জিয়ানগর উপজেলা নামকরন করা হয়েছে। গতকাল ২রা মার্চ সোমবার রাতে স্থানীয় সরকার মন্ত্রনালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

২০০২ সালের ১৭ই এপ্রিল চারদলীয় জোট সরকার আমলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্দুরকানী কলেজ মাঠের জনসভায় জিয়ানগর উপজেলা প্রতিষ্ঠার ঘোষনা দেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামনুসারে উক্ত উপজেলার নামকরণ করা হয়। কিন্তু ২০১৭ সালের ৮ই ফেব্রুয়ারী আওয়ামীলীগ সরকার জিয়ানগরের নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা করেন। দীর্ঘ প্রায় ৯ বছর পরে পুনঃরায় জিয়ানগর উপজেলা নামকরন করে প্রজ্ঞাপন জারী করা হয়।
জিয়ানগর উপজেলার নাম পুনর্বহালে উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরন করা হয়। উক্ত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ