শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

‘সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করি, পরিবেশ রক্ষা করি’—এই প্রত্যয়ে পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ১ হাজার ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার শিয়ালকোলের আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজে এডমিকি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে এসব গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, আসন্ন স্থানীয় নির্বাচনে সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং দলীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ভিপি অমর কৃষ্ণ দাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং এর সঠিক পরিচর্যা করতে হবে।’

শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের হাত ধরেই একটি সুন্দর ও পরিবেশবান্ধব দেশ গড়ে উঠবে। তবে শুধু চারা বিতরণ বা রোপণ করলেই চলবে না; একটি চারাকে যত্ন নিয়ে বড় করে তোলাই হবে আমাদের প্রকৃত সাফল্য।’

আরও পড়ুন

কুয়েটে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ ঘিরে থাকছে নানা আয়োজন

আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ রানা ওয়াসিম ও প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়ের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রুহুল আকতার সোহেল, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আবু হাশেম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান এবং বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ (সদর উপজেলা)-এর সভাপতি এস এম সোহেল রানা ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানান।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: