শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবার শরীফের বর্ণাঢ্য আনন্দ মিছিল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছারছিনা দরবার শরিফের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট)  ছারছিনা দরবার শরিফ থেকে মিছিলটি বের হয়। এতে ছারছিনা আলিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক ও দরবারের অনুসারী অংশ নেন।

মিছিলটি ছারছিনা দরবার শরিফ থেকে বের হয়ে নেছারাবাদ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরিফে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এ মিছিলটি নেছারাবাদ থানার সামনে থেকে বাজারের ভেতর পর্যন্ত কয়েকশ ফুট দীর্ঘ সারিতে বিস্তৃত হয়। সড়কের দুই পাশে দাঁড়িয়ে মিছিলটি দেখতে শত শত সাধারণ মানুষ ভিড় করেন।

ছারছিনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমীন বলেন, ‘এটি আল্লাহর নবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আগমনের দিন। এ উপলক্ষে ছারছিনা দরবার শরিফে প্রতিবছর আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারের আনন্দ মিছিলে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ ও যুব হিজবুল্লাহর নেতা-কর্মীরাও অংশ নিয়েছেন।’

আরও পড়ুন

বাসাইলে গাঁজাসহ যুবককে আটক

ছারছিনা আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস সিরাজুন মুনির জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছারছিনা শরিফে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, মিলাদ, দোয়া, মোনাজাতসহ বিভিন্ন আয়োজন রয়েছে।

আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছারছিনা ও নেছারাবাদ পৌর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়

ভোরের আকাশ/ইউএম

ছারছীনা দরবার শরীফঈদে মিলাদুন্নবী (স.)

শেয়ার করুন: