শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটিতে স্থান পেলেন আকন

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

বিগত ১৭ বছরের রাজনৈতিক সংকটে যখন অনেকেই দল ত্যাগ করেছেন কিংবা তৎকালীন শাসকদলের সাথে আঁতাত করে নানাবিধ সুবিধা গ্রহণে ব্যস্ত ছিলেন, ঠিক তখন বরিশালে রাজপথের এক অকুতোভয় ও আপসহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন চরমোনাই ইউনিয়নের বিএনপির অন্যতম নেতা মো. ইসমাইল হোসেন আকন। 

হাজার প্রতিকূলতা আর মামলা হামলা সহ কঠিনতম পরিস্থিতিতেও নীতির জায়গায় অনড় থেকে তৃণমূল বিএনপিকে সুসংগঠিত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রাজনৈতিক সূত্রে জানা যায়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে একাধিকবার রাজনৈতিক মামলা ও হামলার শিকার হয়েছেন ইসমাইল আকন। তবে কোনো বাধা বা কোন স্বার্থন্বেষী মহলের প্রলোভন তাকে নীতি  আদর্শের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। রাজপথে তার এই ত্যাগ ও ধারাবাহিক অবদানের স্বীকৃতি স্বরূপ, সম্প্রতি তাকে বরিশাল সদর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

দলের এই সঠিক মূল্যায়নে সন্তোষ প্রকাশ করে চরমোনাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন আকন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

তৃণমূলের সকলের  অন্যতম আস্থাভাজন নেতা ও সমর্থকদের মধ্যে ইসমাইল আকনের এই মূল্যায়ন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে। স্থানীয় এক তরুণ রাজনৈতিক কর্মী আবেগপ্লুত হয়ে বলেন,

"রাজনীতিতে সততা ও নিষ্ঠার সবচেয়ে বড় উদাহরণ আমার দাদা ইসমাইল হোসেন আকন তার রাজনৈতিক জীবনে কোনো প্রকার কলঙ্ক বা আপসের দাগ নেই। আমরা তরুণ সমাজ যদি রাজনীতি করি, তবে তাকেই অনুসরণ করা উচিত। জনগণের সেবায় আত্মনিয়োগের এই শিক্ষা আমরা তার কাছ থেকেই পাই।"

আরও পড়ুন

ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে চরমোনাই ইউনিয়ন বিএনপির মূল ভিত্তি ধরে রাখা এই নেতাকে সদর উপজেলা বিএনপির সদস্য করায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ত্যাগী এই নেতার হাত ধরে তরুণ সমাজ সততা ও দেশপ্রেমের রাজনীতিতে নতুন প্রেরণা পাবে বলে বিশ্বাস করেন তৃণমূলের কর্মীরা।

ভোরের আকাশ/র.ই

 

মো. ইসমাইল হোসেন আকন

শেয়ার করুন: