শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০০ বছরের চলাচল রাস্তা দখল, কাদা মাড়িয়ে নিতে হল লাশ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার 

প্রকাশ : ৩ মে ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোয়ালিয়াপালং এলাকায় প্রায় ২০০ বছরের পুরনো একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শামসুল আলম গংয়ের বিরুদ্ধে। 

এতে এলাকাবাসীর দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়েছেন তারা। শনিবার (২ মে) নুর নাহার বেগম (১২০) নামে একজন প্রবীণ মুরব্বির মৃত্যু হলে তাকে কবরস্থানে নেওয়ার সময় কোনো বিকল্প রাস্তা না থাকায় গ্রামবাসীকে ধানক্ষেত ও কাদা মাড়িয়ে লাশ বহন করতে হয়। এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পূর্বপুরুষদের আমল থেকে ব্যবহৃত এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ কবরস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতেন। কিন্তু সম্প্রতি প্রভাবশালী একটি মহল রাস্তার অংশ দখল করে স্থাপনা নির্মাণ ও বেড়া দিয়ে পথ বন্ধ করে দেয়। ফলে পুরো গ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আমাদের পূর্বপুরুষদের সময় থেকে এই রাস্তা ব্যবহার করে আসছি। এখন সেটি দখল হয়ে যাওয়ায় আমরা চরম দুর্ভোগে পড়েছি। বিশেষ করে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় আমাদের যে কষ্ট করতে হয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। 

খুনিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কবির আহমেদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। একটি জনসাধারণের ব্যবহৃত রাস্তা এভাবে দখল করে মানুষের মৌলিক চলাচল ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক বলেন, আগের রাস্তা খালে ভেঙে গিয়েছে, যার ফলে দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে একটি সমস্যা চলছে। বিষয়টি আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টাও করেছিলাম, কিন্তু দুই পক্ষের মধ্যে বনিবনা হয়নি। 

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী জানান, জনসাধারণের ব্যবহৃত কোনো রাস্তা অবৈধভাবে দখল করার সুযোগ নেই। 

আরও পড়ুন

শ্রীপুরে সওজের জমিতে বিএনপির সব অফিস উচ্ছেদের নির্দেশ

অভিযোগের সত্যতা পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই


 

লাশআবদুল হক

শেয়ার করুন: