শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহাদেবপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর মহাদেবপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ। 

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় নবাগত ইউএনও উপস্থিত সাংবাদিকদের সাথে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। 

সভায় বক্তব্য রাখেন মহাদেবপুর প্রেস ক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হোসেন, সদস্য গৌতম কুমার মহন্ত,মহাদেবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী, মহাদেবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, মহাদেবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি বরুন মজুমদার ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন এবং মহাদেবপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন প্রমুখ।

সভায় সাংবাদিকরা উপজেলার যানজট নিরসন,ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়ন,পোস্ট অফিসের প্রাচীর অপসারণ করে গোলচত্বর বা ওভারব্রিজ নির্মাণ, আন্ডারপাস তৈরি এবং জিয়া শিশু পার্কের অসমাপ্ত কাজ সমাপ্ত করার দাবি জানান।

এছাড়া আত্রাই নদীতে বর্জ্য ফেলা বন্ধ করা, বেইলী ব্রিজ সংস্কার, উপজেলা কেন্দ্রীয় পাঠাগারের উন্নয়ন, হাসপাতালের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধসহ জনগুরুত্বপূর্ণ নানা সমস্যার কথা তুলে ধরা হয়।

সাংবাদিকদের কথা শোনার পর ইউএনও মানজুরা মুশাররফ মহাদেবপুরের জনভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বিদায়ী ইউএনও মো. আরিফুজ্জামানের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ৩৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মানজুরা মুশাররফ এর আগে ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে সহকারী কমিশনার, রাজশাহীর চারঘাটে সহকারী কমিশনার (ভূমি) এবং বরিশাল সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সভায় উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

মতবিনিময় সভাআজাদুল ইসলাম আজাদ

শেয়ার করুন: