জামালপুরে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোডাউন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও শহরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জামালপুরে মোটরসাইকেল শোডাউন করেছে জেলা বিএনপি।
সোমবার (২২ জুন) বিকেলে শহরের ফৌজদারি মোড় থেকে এ মোটরসাইকেল শোডাউন বের করা হয়। মোটরসাইকেল শোডাউনটি শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক ঘুরে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহসভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন প্রমুখ।
এসময় নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহবান জানান নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/এম