শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৪ মে ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মিয়ানমার সীমান্তঘেঁষা টেকনাফে মাদক চোরাচালানের একটি বড় অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। 

জেলেদের ছদ্মবেশে পাচারকালে মাছভর্তি ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ৩ মে ২০২৬ তারিখে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। 

মিয়ানমার সীমান্ত থেকে একটি বড় মাদকের চালান প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে দুপুর থেকেই ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবি সদস্যরা।

অভিযান চলাকালে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে দুই ব্যক্তি মাছভর্তি ব্যাগ নিয়ে সীমান্তবর্তী এলাকা অতিক্রম করার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। 

থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে  কোরবান আলীকে আটক করা সম্ভব হয়, অপরজন পালিয়ে যায়।

পরবর্তীতে আটক ব্যক্তির বহন করা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ও মাদক প্রতিরোধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। তাৎক্ষণিক ও পরিকল্পিত এ অভিযানের মাধ্যমে একটি বড় মাদক চালান আটকে দেওয়া সম্ভব হয়েছে।

আরও পড়ুন

কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তার ৮

আটক ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই



 

ইয়াবা জব্দকোরবান আলী

শেয়ার করুন: