শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে বঙ্গবন্ধুর ছবি রাখা নিয়ে উত্তেজনা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

উত্তেজনার মুখে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো হয়েছে।

অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পরও বিদ্যালয়ের অফিসকক্ষে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে রাখার বিষয়টিকে রাজনৈতিকভাবে বিবেচনা করছেন নেছারাবাদ উপজেলা বিএনপির নেতারা।

বিএনপির স্থানীয় নেতাদের দাবি, সরকার পরিবর্তনের পর উপজেলার অধিকাংশ সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হলেও উপজেলার সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে সেই ছবি টাঙানো ছিল।  অবদান অনস্বীকার্য হলেও অফিসে শুধু বঙ্গবন্ধুর ছবি রাখাকে পক্ষপাতদুষ্ট মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করছেন তারা।

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল বলেন, “১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এককভাবে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টানিয়ে রেখেছে।  বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব রক্ষা করেনি। আমরা এর বিরোধিতা করি।”

বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. রেজাউল কবির প্রশ্ন রেখে বলেন, “প্রধান শিক্ষক যদি বঙ্গবন্ধুর ছবি না সরান, আমরা কী করতে পারি?”

বঙ্গবন্ধুর ছবি নামানোর সরকারি কোনো নির্দেশনা পাননি দাবি করে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিন বলেন, “তাছাড়া আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা; তাই বঙ্গবন্ধুর ছবিটি নামানো হয়নি।”

তিনি বলেন, আমাদের স্কুলের উন্নয়ন কাজের জন্য আসা একজন ঠিকাদার বঙ্গবন্ধুর ছবিটি দেখে বিস্ময় প্রকাশ করেন! এ নিয়ে ঠিকাদার রেগে গেলে কিছুক্ষণ পর ছবিটি নামানো হয়।”

বঙ্গবন্ধুর ছবি সরানো নিয়ে সরকারি কোনো নির্দেশনা নেই জানিয়ে উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন বলেন, “যদিও দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপজেলার সব বিদ্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে।”

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরউত্তেজনাবিদ্যালয়

শেয়ার করুন: