শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় : পিবিপ্রবি উপাচার্য

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) ‘অধিকার, ন‍্যায‍্যতা ও পদক্ষেপ : সব নারী ও কন্যার জন‍্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে রোববার (৮মার্চ) বেলা ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নারীরা আমাদের সমাজ উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশের নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। হিমালয় জয়ের মতো সাহসী অর্জন থেকে শুরু করে খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, গবেষণাসহ অন্যান্য চ্যালেঞ্জিং কাজেও আমাদের দেশের নারীরা সমানভাবে এগিয়ে যাচ্ছেন।

বর্তমান সময়েও নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্যের ঘটনা উদ্বেগজনক বলে উল্লেখ করে মাননীয় উপাচার্য বলেন, সাইবার বুলিং থেকে শুরু করে পারিবারিক সহিংসতার মতো নানা সমস্যায় দেশের বিভিন্ন প্রান্তে নারীরা এখনও নির্যাতনের শিকার হচ্ছেন। কেবল আইন করলেই এসব সমস্যার সমাধান সম্ভব নয়। আইনের যথাযথ প্রয়োগ এবং মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এক পা দিয়ে যেমন দ্রুত দৌঁড়ানো যায় না, দুই পায়ের প্রয়োজন হয়, তেমনি নারী-পুরুষ একসাথে কাজ করলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারী-পুরুষ সমানভাবে অংশগ্রহণ করলেই কেবল একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। 

এ সময় তিনি পরিবার ও সমাজে নারীদের সম্মান, সহযোগিতা এবং তাদের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। এর পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে নারী দিবস পালন করার আশাবাদ ব্যক্ত করে বলেন, এমন আয়োজনে নারীদের আরও বেশি সম্পৃক্ত করা এবং তাদের অবদানের স্বীকৃতি দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

সাইকোলজি বিভাগের প্রভাষক রিয়া রায়হানের সঞ্চালনায় এবং নাজমা আক্তারের সভাপতিত্বে পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানা তার স্বাগত বক্তব্যে নারী দিবসের উৎপত্তি, ইতিহাস ও পটভূমি তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান এবং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ও শারমিন ইসলাম নিপা।

বক্তারা বলেন, নারীর অবদান ছাড়া সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কখনোই সম্ভব নয়। এ সময় তারা নারীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, তাদের অবদানের স্বীকৃতি এবং তাদের ন্যায্যতা, সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এর আগে মাননীয় উপাচার্য ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই


 

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রিয়া রায়হান

শেয়ার করুন: