শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বিএনপি: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বিএনপি। বিচারের কথা বলেছে বিএনপি। আওয়ামী লীগের জুলুম-অত্যাচারের বিচার বিএনপি যতটা চায়, অন্য কোনো দল এতটা চায় না।”

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “কিছু দল বলছে, সংস্কার ছাড়া নির্বাচন করবে না। আসলে তারা জানে, নির্বাচনে দাঁড়ালে ১০টি আসনও পাবে না। তাই ভোট বানচালের চেষ্টা করছে। কিন্তু বিএনপির দায়িত্ব হলো- আগামী নির্বাচন সুষ্ঠু করতে কাজ করা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ কোনো দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রত্যাখ্যান করেনি। আগামী নির্বাচনে বিএনপির গণজোয়ার তৈরি হবে। বিএনপি কখনো জবরদস্তি বা ভোট কারচুপির রাজনীতি করেনি। মানুষ ধানের শীষে ভোট দিয়েছে, এবারও দেবে।”

মামলা-হামলার প্রসঙ্গে তিনি বলেন, “চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, সবার বিরুদ্ধে গত ১৭ বছরে শত শত মিথ্যা মামলা হয়েছে। আমি নিজেও ১০টি মামলার আসামি, তার মধ্যে খুনের মামলাই ৩টি। ব্যবসা-বাণিজ্য, চাকরি কিছুই করতে পারিনি; তবুও আমরা একদিনের জন্যও দলের আদর্শ থেকে বিচ্যুত হইনি।”

সমাবেশে শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াযুল ইসলামের সভাপতিত্বে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

রুমিন ফারহানাব্রাহ্মণবাড়িয়াবিএনপিপ্রথম সংস্কার

শেয়ার করুন: