গাইবান্ধায়
গৃহবধূ ববিতা হত্যাকারীদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধু ববিতা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে ২ঘন্টা গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার ঢোলভাঙ্গা বাজারে এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা জানান,মার্চের ২৮ তারিখে উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় ভাড়া বাসায় খুনের শিকার হয়েছিলেন গৃহবধু ববিতা, পরে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হলে পুলিশ ববিতার স্বামী হারুনকে গ্রেফতার করলেও অন্য আসামীদের গ্রেফতার করছেন না।
তারা সব আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবী তুলে গাইবান্ধা পলাশবাড়ী সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখেন, পরে পুলিশ এসে আসামীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
উক্ত বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন বদিজ্জামান, শিমুল মেম্বার, নুরুল আমিন সহ অন্যরা।
ভোরের আকাশ/ র.ই