শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় নারীসহ সিএনজি অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক আক্কাছ মিয়া ও যাত্রী মনোয়ারা বেগম।

পুলিশ জানায়, আজ সকাল সোয়া ১০টার দিকে মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া এলাকায় একটি ব্রীজের উপর যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা অপর একটি সিএনজি অটোরিক্সাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই সিএনজি চালক আক্কাছ মিয়া (৩৮) নিহত হন। সে উপজেলার বেঙ্গাডোবা এলাকার বাবু মিয়ার ছেলে।

এসময় স্থানীয়রা গুরুতর আহত ৩ যাত্রীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মনোয়ারা বেগম (৭০) নামে এক যাত্রীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনিও বেঙ্গাডোবা এলাকার মৃত কামরুল হাসানের স্ত্রী। অপর ২ আহত তাকলিমা বেগম ও লিটন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে ১৪ দু:সাহসী তরুণের রোমাঞ্চকর অভিযান

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

সড়ক দুর্ঘটনায় মৃত্যুলিটন মিয়া

শেয়ার করুন: