শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎পিরোজপুরে গুপ্ত সংগঠনের দীর্ঘদিনের পরিকল্পিত মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা স্টেডিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
‎
‎সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।  এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার।
‎
‎এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে।  এর মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে।
‎
‎বক্তারা এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করার ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না।  পিরোজপুর জেলা ছাত্রদলসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট থেকে এ ধরনের অপচেষ্টা রুখে দেওয়া হবে।
‎
‎বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
ভোরের আকাশ/জাআ

পিরোজপুরসমাবেশ

শেয়ার করুন: