বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সিপিবির জেলা সম্মেলন অনুষ্ঠিত
সমাজ বদলের লক্ষ্যে শোষণ - বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সিপিবির দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট ) বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বাদশ জেলা সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য অনুষ্ঠানের প্রধান অতিথি কমরেড ডা.দিবালোক সিংহ।
প্রেসক্লাব চত্বর থেকে লাল ঝান্ডা হাতে নিয়ে শোষণ - বৈষম্যবিরোধী স্লোগানে স্লোগানে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর নাট্য সমিতির সমাবেশ স্থলে এসে শেষ হয়।
জেলা কমিটির সভাপতি কমরেড এডভোকেট মেহেরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তার ভাষণ দেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা.দিবালোক সংগ্রহ। এছাড়াও বক্তব্য দেন, দিনাজপুর জেলা কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলতাফ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/মো.আ.