শ্রীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরন বিতরণ

গাজীপুরের শ্রীপুরের নগর হাওলা গ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতশত মানুষ কে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করেন।
শুক্রবার বেলা ১১টায় লায়ন ক্লাব অব মাওনার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, লায়ন ক্লাবের ডিস্ট্রিক গভর্নর ডা.আসাদুল্লাহ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি বনিক বার্তার জেলা প্রতিনিধি এসএম মাহফুল হাসান হান্নান, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল হক মনি, সহ লায়ন ক্লাবের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্থানীয় উদ্যোক্তা মাজাহারুল ইসলাম বলেন, আমাদের ক্লাব দীর্ঘদিন ধরেই মানবিক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরন গাছের চারা বিতরন করা হয়েছে। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।শতশত হতদরিদ্র মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ভোরের আকাশ/ এনউব