সিরাজগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম থানা গোল চত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ মো. আশরাফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২'র সদস্যরা।
সোমবার (৮ জুন) দুপুরে সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল ৭ টা ১০ মিনিটের সময় যমুনা সেতু পশ্চিম থানা গোল চত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. আশরাফুল ইসলাম (৪০) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখের ছেলে।
র্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (৮ জুন) সকাল ৭ টা ১০ মিনিটের সময় র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা গোল চত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাঁকা রাস্তার উপ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৪ গ্রাম হেরোইনসহ আসামি আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি আশরাফুল ইসলাম দীর্ঘদিন যাবত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিলো।
পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ র.ই