শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নারীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎গাইবান্ধার সাদুল্লাপুরে এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগে আরিফুল হক মন্ডল নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

‎শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎অভিযুক্ত আরিফুল হক মন্ডল ধাপেরহাট পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান হিসেবে কর্মরত।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই এলাকার একটি বাড়িতে এক নারী গোসল করার সময় গোপনে তাঁর ভিডিও ধারণ করছিলেন বলে অভিযোগ ওঠে আরিফুলের বিরুদ্ধে। বিষয়টি পাশের বাড়ির লোকজনের নজরে এলে তাঁরা সন্দেহবশত আরিফুলকে আটক করেন। পরে তাঁর ব্যবহৃত মুঠোফোনে ভিডিও ধারণের আলামত পাওয়া গেছে বলে দাবি করেন স্থানীয়রা।

‎এ ঘটনায় উত্তেজিত জনতা তাঁকে মারধর করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে যান।

‎ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন জানান, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অভিযুক্ত আরিফুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

মালয়েশিয়ায় পৌঁছেছেন বিনা খর‌চে যাওয়া ১০৩ কর্মী

‎তবে অভিযোগ অস্বীকার করে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সাদুল্লাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নূরুল সামছুল হুদা বলেন, আরিফুলকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

‎সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম হাবিব মুঠোফোনে জানান, 'এক নারীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা এক যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বর্তমানে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হচ্ছে। তাকে আপাদত তার কতৃপক্ষের নিকট জিম্মায় দেয়া হয়েছে। আসলে তার কাছে নাকি স্মার্ট ফোনেই ছিল না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: