সভাপতি আরমান- রাব্বি সাধারণ সম্পাদক
সৈয়দপুর জেলা ছাত্রদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে হোসাইন মোহাম্মাদ আরমানকে সভাপতি এবং মো.মমিনুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক পদে বহাল রেখেছে কেন্দ্রীয় ছাত্রদল সংসদ।
সৈয়দপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
ভোরের আকাশ/সু.পা