শিরোনাম
গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীগুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভী

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজের ছাত্র মুয়াজ নিহত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র মুয়াজ মারা গিয়েছেন। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১ঃ০০ ঘটিকার সময় উপজেলার তারাব পৌরসভার তারাব- বিশ্বরোড সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মুয়াজ খিলগাঁও গোড়ান এলাকার মাসুম আহমেদ ও মুন্নী আক্তার দম্পতির একমাত্র পুত্র সন্তান। মুয়াজ নরসিংদী সরকারী কলেজের  অনার্স ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়- মাসুম আহমেদ ও মুন্নী আক্তার দম্পতি ৩ সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান মুয়াজ। ১ম বর্ষের পরীক্ষা থাকায় বাড়ী থেকে মোটরসাইকেল যোগে নরসিংদী কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে  রূপগঞ্জের তারাব পৌরসভার বিশ্বরোড সড়কে দূর্ঘটনার শিকার হয়।

আরও পড়ুন

কাউখালী মহিলা কলেজ অধ্যক্ষ ও যুবলীগ সভাপতি অলক কর্মকার গ্রেফতার

প্রত্যেক্ষদর্শীরা জানান- নিহত মোটরসাইকেল আরোহী পিছন থেকে ওভারটেক করার সময় ট্রাকের ডান পাশের পিছনের চাকার সাথে ধাক্কা খেয়ে ট্রাকের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।  

নিহত মুয়াজের পরিবার থেকে কোন ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হবে না জানিয়ে নিহতের পিতা মাসুম আহমেদ মুয়াজের মরদেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশের তারাব বিশ্বরোডে অবস্থিত পুলিশ বুথে গিয়ে কাউকে না পাওয়ায় কোন বক্তব্যে পাওয়া যায়নি।

ভোরের আকাশ/সু.পা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনা

শেয়ার করুন: