শিরোনাম
রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুরাষ্ট্রদ্রোহ মামলায় ৪ দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীরদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু

দেবিদ্বারে প্রশাসনিক কর্মকর্তার পর এবার প্যানেল চেয়ারম্যান বরখাস্ত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে এবার প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে একই ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছিল
।
গত ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব আতিকা ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্যানেল চেয়ারম্যানের বরখাস্তের বিষয়টি জানানো হয়। ১৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় প্রজ্ঞাপনের চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ার বিষয় উল্লেখ করে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট পদ থেকে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

২০২৫ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর তিন সদস্য মুবিনা খাতুন, সাইমুন ইসলাম সাজ্জাদ ও হাফিজকে অর্থের বিনিময়ে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২৬ সালের ৭ জুলাই শফিকুল আলম নামের এক ব্যক্তি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থায়ী ঠিকানার সত্যতা যাচাই না করে জন্মনিবন্ধন সম্পন্ন করা এবং নিবন্ধনসংক্রান্ত আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে সংরক্ষিত রাখার বিষয়টিও উল্লেখ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে অনিয়মের সত্যতা পাওয়া গেছে বলে বলা হয়েছে।

এর আগে গত ৩ সেপ্টেম্বর অভিযুক্ত ইউপি প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এবার প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।

আরও পড়ুন

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেক বিক্রম চাকমা সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে সংশ্লিষ্ট আদেশের চিঠি এখনো ই-মেইল কিংবা অফিসে পৌঁছায়নি।

জন্মনিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবা প্রদানে দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ এবং প্রশাসনিক ব্যবস্থা স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: