শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ৮:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (৫৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের মার্কাজ মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রবিউল ইসলাম মাগুরার শালিখা উপজেলার শাবলাট গ্রামের বজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে একটি ট্রাক বালু বোঝাই করে যশোরের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ শহরের মার্কাজ মসজিদের সামনে পৌঁছালে মাগুরা থেকে বিচুলি বোঝাই করে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিচুলি বোঝাই ট্রাকের চালক রবিউল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হেলপার আবু বকর ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদুর রহমান বেলাল বলেন, রবিউল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/মো.আ.

ট্রাক চালক নিহতঝিনাইদহসড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: