ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারি রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো ফলাফল থেকে এই তথ্য নিশ্চিত হওয়া যায়।
বেসরকারি ফলাফল অনুযায়ী, রুমিন ফারহানা ‘হাস’ প্রতিকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।
এতে ৩৭ হাজার ৫৬৮ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হন রুমিন ফারহানা।
ভোরের আকাশ/নি. ব