সালথায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বাইপাস সড়ক এলাকায় এ কর্মসূচির আয়োজন করে উপজেলা যুবদল।
সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব এনায়েত হোসেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, খোকন মাতুব্বর, মাহাফুজ খান, সাফিকুল ইসলাম, ফরিদ হোসাইন, মতিয়ার রহমান ও হাবিবুর রহমান হাবিব।
এ ছাড়া নবগঠিত কমিটির সদস্য মাসুদ পারভেজ, মামুন হোসেন, জুয়েল লস্কর, রাজিব মোল্যা, হায়দার আলী, রিপন মাতুব্বর, শিমুল মিয়া, আখের আলী, নুরুল ইসলাম মাতুব্বর, শাহজাহান শরিফ ও তারিকুর রহমান সম্রাটসহ উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে উদ্যাপন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়। এতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ভোরের আকাশ/আ.র