শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ৭ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ : ২০ মে ২০২৫, ৫:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহে ৭ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার
ময়মনসিংহে ৭ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা শাখার অভিযানে ৭ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১টি মোটরসাইকেল ও ২ টি মোবাইল জব্দ করা হয়।

সোমবার (১৯ মে) সকালে সেনাবাহিনীর সহযোগিতায় টাঙ্গাইলের মধুপুরের হরিণধরা এলাকা থেকে এই আলোচিত মাদক ব্যবসায়ী মামুন মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মামুন মিয়া শেরপুরের মুন্সীরচর হরিণধরা এলাকার মৃত আঃ কুদ্দুছের ছেলে।  

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় অফিস সুত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুরের হরিণধরা এলাকায় আন্তঃজেলা মাদক কারবারি চক্র বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়বিক্রয় করছে। সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করে। অভিযানে ৭ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা কারবারিচক্রের সদস্য মামুন মিয়াকে ইয়াবা বহনকারী মোটরসাইকেল ও ইয়াবা ক্রয়বিক্রয়ে ব্যবহার করা মোবাইল জব্দ করে। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে। 

ভোরের আকাশ/এসআই

মাদক কারবারি

শেয়ার করুন: