শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় অর্ধশতাধিক উপকারভোগী ও প্রতিষ্ঠানকে অনুদান বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় দুস্থ ও প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে সেলাই মেশিন, হুইলচেয়ার এবং যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম। এ সময় তিনি ১৮ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন, ১৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির (প্রতিবন্ধী) মাঝে হুইলচেয়ার এবং ২১টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান এবং কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.

অনুদান বিতরণগাজীপুর

শেয়ার করুন: